ব্রেকিং :
শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী!
বাংলাদেশে শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, ভারত যেন তা করে সেজন্য তিনি ভারতের কাছে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশের উন্নয়ন এর জন্য শেখ হাসিনাকে আবারও দরকার। হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেছেন, এ ধরনের বক্তব্য তাদেরকে বিব্রত করেছে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, এই বক্তব্য পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত।
বিশ্লেষকরা মনে করেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শেখ হাসিনা, সরকার এবং আওয়ামী লীগের জন্য চরম বিব্রতকর।