সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৪৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 121

আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে হাইকোর্টের রায় বহাল রেখেছেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসংক্রান্ত বিধান এবং গণভোটের বিধান বাতিলের অংশ অবৈধ ঘোষণা বহাল থাকায় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। রিটকারীদের আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখা হয়।

এর আগে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের আস্থা ক্ষুণ্ন হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামোর অংশে পরিণত হয়েছে। একই সঙ্গে গণভোটের বিধান বাতিলও সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে রায়ে উল্লেখ করা হয়।

তবে আদালত পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল করেননি। রায়ে বলা হয়েছে, সংশোধনীর অন্যান্য বিধান ভবিষ্যতে জাতীয় সংসদ জনগণের মতামতের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী সংশোধন বা পরিবর্তন করতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

Update Time : ১০:৪৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬