সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • 51

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার বেলা ১১টা থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়। ফরম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শুক্রবার থেকে রোববার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও সংগ্রহ করা হবে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং এর সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।

এর আগে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

Update Time : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬