সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 192

নিজস্ব প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে এ পর্বে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন মোট ২৪৯৭ জন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। পরে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd-তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।
২০২৩ সালের ৮ ডিসেম্বর প্রথম ধাপে ৩ বিভাগের ১৮ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। গত বছরের ২৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশ

Update Time : ০৭:০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪