সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১২ বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • 123

সৌদি আরবের তায়েফ শহর থেকে জিয়ারত শেষে মক্কা ফেরার পথে ১২ বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায় ওমরা যাত্রী বহনকারী মাইক্রোবাসটি তায়েফের ওয়াদি হালিমাসহ তায়েফের পবিত্রতম স্থান জিয়ারা শেষে পবিত্র নগরী মক্কা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত হয়েছে।

আহতদের মধ্যে সাহেরা খাতুন এবং জোসনা বেগম নামে দুইজন ওমরা যাত্রীর অবস্থা গুরুতর। উভয়ের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামে। তাদের তায়েফের কিং ফয়সাল হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয় পুলিশ এসে মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করে এবং আহতদের উদ্ধার করে তায়েফের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের অন্যান্যদের কিংস ফয়সাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা হলেন- আব্দুল কাদির, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রফিক মিয়া, মো. ওমর ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, শওকত আরা, কাকলি আক্তার,সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার।

ওমরা যাত্রীরা বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরা পালন করার উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় এসেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১২ বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত

Update Time : ১২:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫