সৌরবিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয়

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 34

ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে সেই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা হবে।

তিনি জানান, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে ওই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশাগুলোকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্য রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌরবিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয়

Update Time : ০৪:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬