মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সরকারি-বেসরকারি সব স্কুল খুলেছে আজ বুধবার। গত ২৭ ফেব্রুয়ারি স্কুলগুলোতে সর্বশেষ ক্লাস হয়। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আনুষ্ঠানিক ছুটি শুরু হয় ২ মার্চ থেকে।
রমজান, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস, শবেকদরসহ কয়েকটি ছুটি মিলিয়ে স্কুল বন্ধ ছিল গতকাল মঙ্গলবার পর্যন্ত।
৪০ দিন ছুটি শেষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, সেখানে এই ছুটি আরো দীর্ঘায়িত হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ডেস্ক নিউজ 





















