অনুমতি ছাড়া শিশুদের ডাটা ব্যবহার করছে টিকটক, জরিমানার আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • 210

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

টানা দুই বছর ধরে যুক্তরাজ্যের ডাটা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে টিকটককে ২ কোটি ৭০ লাখ পাউন্ড জরিমানা করতে পারে দেশটির তথ্য কমিশন। সদ্য প্রকাশিত এক তদন্তে দেখা গেছে, প্ল্যাটফর্মটি ব্যবহারের সময় শিশুদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে টিকটক।

এতে বলা হয়েছে, যথাযথ সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ডাটা প্রক্রিয়া করতে পারে টিকটক।

এ নিয়ে ইতোমধ্যেই যুক্তরাজ্যের তথ্য কমিশনারের অফিস (আইসিও) টিকটক এবং টিকটক ইনফরমেশন টেকনোলজিস ইউকে লিমিটেডের উদ্দ্যেশে সতর্কের নোটিশ জারি করেছে।

এ প্রসঙ্গে দেশটির তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেছেন, ‘সুরক্ষা কার্যকর করা ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য একটি আইনগত দায়িত্ব। তবে আপাতত আমাদের দৃষ্টিতে টিকটক এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’

আইসিও’র তথ্য মতে, টিকটক ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা যুক্তরাজ্যের আইন লঙ্ঘন করছে। এতে তারা অভিবাবকদের যথাযথ সম্মতি ছাড়াই ১৩ বছরের কম শিশুদের ডাটা ব্যবহার করতে পারতো।

এ সংক্রন্ত অভিযোগের বিপরীতে প্রতিষ্ঠানটি কোনো সঠিক, স্বচ্ছ কারণ উপস্থাপন করতে পারেনি। ফলে মোটা অংকের জরিমানার মুখোমুখি হতে পারে টিকটক।

এদিকে টিকটকের একজন মুখপাত্র জানায়, তারা যুক্তরাজ্যে গোপনীয়তা রক্ষায় আইসিওর ভূমিকাকে সম্মান করে। তবে তারা আইসিওর প্রাথমিক মতামতের সঙ্গে একমত নন। টিকটক যথাসময়ে আইসিওকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে।

ফাস্ট নিউজ ৭১/ দ ম দ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

অনুমতি ছাড়া শিশুদের ডাটা ব্যবহার করছে টিকটক, জরিমানার আশঙ্কা

Update Time : ০৯:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২