প্রতিনিধি ঝালকাঠি
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম বলেছেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চতুর্থ ভাই। তার তিন ভাই শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হয়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী আমাকে চতুর্থ ভাই হিসেবে গ্রহণ করেছেন এবং আমি তার দল থেকে নির্বাচন করে বিজয় অর্জন করেছি।
সােমবার (২২ জানুয়ারি) দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়ােজিত বিজয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথম এলাকায় এসে এমপি শাহজাহান ওমর বলেন, ‘কাঁঠালিয়া এবং রাজাপুরকে ভালাে রাখতে চাই এবং ভালাে কিছু করতে চাই। আমি কােনো ভাগাভাগির মধ্যে নেই। এ অঞ্চল আমার পরিচিত, আমি সবাইকে চিনি এবং জানি। ১৯৭১ সাল থেকে আমি এলাকায় আসা-যাওয়া করি। কাজেই আমি নবনির্বাচিত নই।’
বেলা ১১টায় উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এমপি শাহজাহান। পরে দুপুর ১২টায় সংবর্ধনায় অংশ নেন। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে তাকে বরণ করেন ও শুভেচ্ছা জানান।
সংবর্ধনায় কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার প্রমুখ।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন শাহজাহান ওমর।
ব্রেকিং :
আমি প্রধানমন্ত্রীর চতুর্থ ভাই, তাই তার দল থেকে বিজয়ী হয়েছি: শাহজাহান ওমর
-
Reporter Name - Update Time : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- 183
জনপ্রিয়
























