মুন্সিগঞ্জ জেলায় নতুন আরও একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পরবর্তী সময়ে একাডেমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হবে।
এর আগে গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকার একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেয়। সেই মেডিকেল কলেজটি হলো ঢাকার জুরাইনে অবস্থিত ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ।
ব্রেকিং :
আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার
-
ডেস্ক নিউজ - Update Time : ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- 145
Tag :
জনপ্রিয়


























