আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন যুদ্ধের জন্য ফের পশ্চিমাদের দুষলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কিছু দেশ উপনিবেশবাদকে উৎসাহিত করছে, যা ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমাদের ভূমিকার জেরেই ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাশিয়া। পশ্চিমাদের ইঙ্গিত করে তিনি বলেন, আধিপত্য ধরে রাখাই তাদের একমাত্র লক্ষ্য। পুতিন বলেন, যারা নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও ভবিষ্যতের জন্য লড়াই করে তাদের রাশিয়া সমর্থন দেবে। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের পূর্বঞ্চল নিয়ে পশ্চিমারা যে যুদ্ধ শুরু করেছে তা শেষ করতেই কৌশল সাজিয়েছে রাশিয়া। সারাবিশ্বেই ব্রিকস সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আর এর মধ্যেই ব্রিকসের সদস্য বাড়ানো কথাও উঠেছে। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বর্তমানে ৪০টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এছাড়া ২০টিরও বেশি দেশ এরই মধ্যে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার ব্রিকস বিষয়ক বিশেষ দূত আনিল সোকলাল চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, অনেক দেশ ব্রিকস পরিবারের সদস্য হতে চায়। তার মতে, এটা প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক সমস্যার সমাধানে ব্রিকসের নেতৃত্বের সামর্থ্য সম্বন্ধে সারাবিশ্ব খুব আস্থাবান। গত মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এতে অংশ নিয়েছেন চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের সরকারপ্রধানরা। জোটের আরেক সদস্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারের সম্মেলনে সশরীরে যোগ দেননি। বুধবার (২৩ আগস্ট) ভার্চুয়ালি যোগ দিয়ে পুতিন এই মন্তব্য করেন।
ব্রেকিং :
ইউক্রেন যুদ্ধের জন্য ফের পশ্চিমাদের দুষলেন পুতিন
-
Reporter Name - Update Time : ০৫:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- 144
জনপ্রিয়























