ইউজিসির ৩ পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিনজন পূর্ণকালীন সদস্যকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ইউজিসির পূর্ণকালীন সদস্য পদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ২০২৪ সালের সেপ্টেম্বরে, ড. মো. সাইদুর রহমান একই বছরের ডিসেম্বরে এবং ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ২০২৫ সালের আগস্টে চার বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অব্যাহতির নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

ইউজিসির ৩ পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি

Update Time : ০৮:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬