এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 93

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ‘পক্ষপাতদুষ্টতা’ রয়েছে। এই সরকার দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যত অপেক্ষা করছে।

ডা. তাহের শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন। তিনি বলেন, “আরেকটি পরিকল্পিত ও পূর্বনির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কি না, এ ব্যাপারটি আমাদের এবং জনগণের মনে আশঙ্কা তৈরি করছে। সরকারের আচরণ আমাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করছে।”

তিনি আরও অভিযোগ করেন, সরকার একটি দলের প্রতি আনুগত্য প্রদর্শন করছে এবং প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা। এছাড়া প্রশাসনে দলের লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে এবং যারা সৎ ছিলেন তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।

ডা. তাহের বলেন, “যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যায়, তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন চাই এবং রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”

সংবাদ সম্মেলনে সমমনা দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ডা. তাহের

Update Time : ০২:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫