ওজু নিয়ে মন্তব্য করায় সমালেোচনায় বুলু, তোপের মুখে দুঃখ প্রকাশ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 98

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন- এমন কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

গতকাল বুধবার দিনগত রাত ২টা ২৪ মিনিটে বিএনপির মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বরকত উল্লাহ বুলু বলেন, ‘গতকাল (২৬ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ এই কথাটি মনের অজান্তে বলে ফেলি।

আমার বক্তব্যে এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি।

আকস্মিকভাবে উচ্চারিত এ ধরনের বক্তব্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মনে আঘাত হেনেছে। আমার এই বক্তব্যের সাথে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। অজ্ঞানতাবশত উল্লিখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ওজু নিয়ে মন্তব্য করায় সমালেোচনায় বুলু, তোপের মুখে দুঃখ প্রকাশ

Update Time : ০১:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫