ফার্স্টনিউজ ডেস্ক
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (৯ মার্চ সকাল ৮টা থেকে ১০ মার্চ সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩২৭ জন আর এ সময়ে মারা গেছেন তিন জন। শনাক্তের হার ২ শতাংশের ঘরে।
অধিদফতরের বিজ্ঞপ্তি অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন অঙ্কের রোগী শনাক্ত হয়েছে মাত্র ১ জেলায়। ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় ২৩৯ জন।
দুই অঙ্কের রোগীও শনাক্ত হয়েছেন এক জেলায়। চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায়; ১৮ জন। দেশের বাকি ৬২ জেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ৩৪ জেলায় আর এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়নি দেশের ৩০ জেলায়।
এখনগদ মাস্ক খুলে ফেলার মতো কিছু হয়নি জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, আমরা দেখেছি, ইতোমধ্যে অনেকেই ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা ভাবছেন, এর প্রভাব কমে গিয়েছে। রোগী শনাক্ত এবং নমুনা পরীক্ষা কমে গেছে। এর জন্য অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না বা মাস্ক খুলে ফেলার পেছনে যুক্তি দিচ্ছেন।
Reporter Name 















