কোরিয়াফেরত তিন শতাধিক কর্মী পাচ্ছেন বিমার টাকা

  • Reporter Name
  • Update Time : ১১:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • 185

নিজস্ব প্রতিবেদক
কোরিয়াফেরত তিন শতাধিক বাংলাদেশি ইপিএস কর্মীর তালিকা করা হয়েছে। এসব কর্মীদের মাথাপিছু ৩০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হতে পারে।

বুধবার (৩০ নভেম্বর) ঢাকার কোরিয়ান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরিয়া সরকারের নিয়ম অনুযায়ী সব কর্মীকে বিমার আওতাধীন হতে হয় এবং কোরিয়া থেকে ফেরত আসার সময় সেই বিমার অর্থ নিয়ে আসতে হয়। কিন্তু কিছু কর্মী সেই বিমার অর্থ ফেরত নিয়ে আসতে ভুলে যান। এ রকম তিন শতাধিক বাংলাদেশি কর্মী বীমার টাকা পাবেন।

এরই পরিপ্রেক্ষিতে কর্মীদের একটি তালিকা HRD Korea EPS Center in Bangladesh এর ফেসবুক পেজে বুধবার (নভেম্বর ৩০) প্রকাশ করা হয়। তালিকায় উল্লেখিত সবাই আবেদন করতে পারবেন বিমার অর্থের জন্য। এছাড়া তালিকাভুক্ত কেউ যদি জীবিত না থাকেন সেক্ষেত্রে বিবাহিত হলে স্ত্রী কিংবা সন্তান-সন্ততি, অবিবাহিত হলে বাবা-মা যথোপযুক্ত প্রমাণসহ আবেদন করতে পারবে।

দূতাবাস জানায়, ২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএস সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী যাচ্ছে। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানো সংক্রান্ত চুক্তি হলো ইপিএস। এখন পর্যন্ত ২৭ হাজার ৫৬১ জন কর্মী এই পদ্ধতিতে কোরিয়ায় গিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

কোরিয়াফেরত তিন শতাধিক কর্মী পাচ্ছেন বিমার টাকা

Update Time : ১১:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২