খাবারে পোকামাকড় আছে কি না জানাবে অ্যাপ

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • 314

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
হোটেল রেস্তোরাঁয় খেতে গিয়ে অনেক বাজে অভিজ্ঞতা হয়েছে অনেকের। খাবারে পোকামাকড় পাওয়ার ছবি নানান সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তবে এবার আপনার ফোনে থাকা অ্যাপ দিয়ে স্ক্যান করেই জেনে নিতে পারবেন।

নিজের স্মার্টফোনে অসংখ্য অ্যাপ রাখেন সবাই। ছবি এডিট করা কিংবা কোনো লেখা স্ক্যান করা সবকিছুই হচ্ছে ফোনের অ্যাপে। এবার কোনো খাবারে পোকামাকড় বা জীবাণু আছে কি না তাও জানতে পারবেন অ্যাপের মাধ্যমে।

প্যাকেটজাত খাবারটিকে স্ক্যান করলেই জেনে যেতে পারবেন। তার জন্য মানুষ একটি অ্যাপ ফোনে ডাউনলোড করছে। তারপরেই সেই অ্যাপ বলে দিচ্ছে খাবারটি আদৌ ভালো কি না। আর এই স্ক্যানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাপটি দ্রুত স্ক্যান করছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছে খাবারে পোকামাকড় বা জীবাণু আছে কি না। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে।

অ্যাপটির মধ্যে একটি স্ক্যানার আছে। প্রথমে প্যাকেটজাত খাবারের উপর সেই স্ক্যানারটিকে রাখা হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাপটি বলে দিচ্ছে কোন খাবারটি ভালো আর কোনটি খারাপ। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এটা কি শুধুই প্যাকেটজাত খাবারেই কাজ করবে? অন্য যে কোনো খাবারে এই স্ক্যানার কাজ করবে কি না আপাতত জানানো হয়নি।

অ্যাপটির নাম ইনসেকট ফুড স্ক্যানার। একই নামে অনেক অ্যাপ পাবেন। তাই ডাউনলোড করার আগে সব দিক বিচার করে তবেই ডাউনলোড করবেন। যাতে অচেনা কোনো অ্যাপ থেকে আপনার সঙ্গে প্রতারণা না হতে পারে।

এই অ্যাপটি অসংখ্য খাবার স্ক্যান করতে পারে। এমনকি এখনো পর্যন্ত ১০০ টিরও বেশি খাবারের উপর পরীক্ষা করে দেখা গেছে যে, অ্যাপটি সঠিকভাবে কাজ করছে কি না। এই ভিডিওটি এক্স (টুইটার) ব্যবহারকারীদের কাছ থেকে অসংখ্য প্রতিক্রিয়া পেয়েছে। অনেকে কমেন্টে জানিয়েছেন যে, অ্যাপটি সত্যিই তাদের উপকার করেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

খাবারে পোকামাকড় আছে কি না জানাবে অ্যাপ

Update Time : ০১:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩