খালেদার কেবিনে এক ব্যক্তির প্রবেশের চেষ্টা, উদ্বেগ রিজভীর

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • 170

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টা করেন সুজন নামের এক ব্যক্তি। পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (২২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তির প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ দেশনেত্রী হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এতো দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত। তার মতো একজন জনপ্রিয় নেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে একজন কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে। হাসপাতালে দেশনেত্রীর কেবিনে প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কি না সেটি নিয়েও মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করেন রিজভী আহমেদ। হাসপাতালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে জোর আহ্বানও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

খালেদার কেবিনে এক ব্যক্তির প্রবেশের চেষ্টা, উদ্বেগ রিজভীর

Update Time : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩