গরু ৮০০, মুরগি ২৪০, মাছও মিলছে না ২শ’র কমে

  • Reporter Name
  • Update Time : ০৫:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • 188

নিজস্ব প্রতিবেদক
রোজার চতুর্থ দিনেও বাজারে কমেনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উত্তাপ। মাছ-মাংস থেকে শুরু করে প্রতিটি পণ্যেই ক্রেতাদের পকেট কাটছেন ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা গেছে, রোজার এক সপ্তাহ আগেও গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত বিক্রি হলেও বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৭৭০ থেকে ৮০০ টাকায়। রোজার বাজারে ক্রেতাদের স্বস্তি নেই মুরগির মাংস ও মাছের দামেও।\
এদিকে দাম বাড়ায় ক্রেতাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া থাকলেও নিরুপায় বলছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকার বিভিন্ন বাজার ঘুরে মাছ-মাংসের এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৭০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। তবে মালিবাগ, শাহজাহানপুরসহ কিছু এলাকায় গরুর মাংসের দাম প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে বলেও জানা গেছে। এছাড়া সরকারিভাবে রাজধানীর ৩০টি স্থানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে।
জানা গেছে, গত বছরের শেষ দিকে হঠাৎ করে ঢাকার বাজারে ব্যবসায়ী ও খামারিরা দামে ছাড় দিয়ে মাংস বিক্রির সিদ্ধান্ত নেন। তখন গরুর মাংসের দাম নির্ধারণ করা হয় প্রতি কেজি ৬৫০ টাকা। তবে সে দামে কিছুদিন বিক্রি হলেও এরপর বাজারে গরুর মাংসের দাম আবার বাড়তে থাকে। পবিত্র শবে বরাতের সময় গরুর মাংসের দাম উঠে প্রতি কেজি ৮০০ টাকায়।
গরুর মাংসের আকাশছোঁয়া দামে গরিব-মধ্যবিত্তদের একমাত্র অবলম্বন মুরগির মাংস। তবে সপ্তাহ ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কয়েকদিন আগেও ২০০ টাকায় বিক্রি হওয়ার মুরগি খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়।
বাজারে ঘুরে দেখা গেছে, সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

গরু ৮০০, মুরগি ২৪০, মাছও মিলছে না ২শ’র কমে

Update Time : ০৫:৩০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪