গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 101

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১টি পয়েন্ট সম্বলিত ওই পরিকল্পনা তুলে ধরা হয়।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, বৈঠকে প্রেসিডেন্টের পরিকল্পনার মাধ্যমে গাজায় সহিংসতা বন্ধ এবং ইসরায়েলসহ প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ সমাধানের লক্ষ্য রাখা হয়েছে। পরিকল্পনার মূল পয়েন্টগুলোর মধ্যে রয়েছে: গাজায় বন্দি সব জিম্মির মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি, গাজার প্রশাসনকে হামাসের প্রভাবমুক্ত করা এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার।

বৈঠকে অংশ নেওয়া কূটনীতিকদের তথ্য অনুযায়ী, আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করেছেন এবং পশ্চিম তীরে ইসরায়েলের দখল বন্ধ, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করা প্রভৃতি অতিরিক্ত বিষয় যুক্ত করার প্রস্তাব দিয়েছেন।

সূত্র: সিএনএন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

Update Time : ০২:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫