চীনের উহান শহর থেকেই করোনা’র উৎপত্তি

  • Reporter Name
  • Update Time : ০১:৩১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • 246

ফার্স্ট নিউজ ডেস্কঃ চীনের উহান শহরের হুয়ানান সি ফুড ও বন্যপ্রাণীর বাজার থেকেই যে করোনাভাইরাস মহামারির সূচনা হয়েছিল, তার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার কথা বলছেন বিজ্ঞানীরা। বিবিসি জানিয়েছে, হুবেই প্রদেশের ওই শহরে সর্বপ্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তথ্যগুলো পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে দুটি গবেষণায়, যার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এর একটিতে দেখা গেছে, করোনাভাইরাসের শুরুর দিকের সংক্রমণগুলো হুয়ানান বাজার ঘিরেই হয়েছিল। আর করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সঠিক সময় জানতে অন্য গবেষণায় জেনেটিক তথ্য ব্যবহার করা হয়েছে। বিবিসি লিখেছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম সংক্রমণের খবর গণমাধ্যমে এলেও ওই বছরের নভেম্বর ও ডিসেম্বরের শুরুর দিকেই মানুষের শরীরে করোনাভাইরাসের দুটি ধরন বিদ্যমান ছিল। গবেষকরা বলছেন, ২০১৯ সালের শেষ দিকে হুয়ানানের বাজারে বিক্রি হওয়া জীবন্ত স্তন্যপায়ী প্রাণিগুলোতে সার্স-কভ-২ এর উপস্থিতি ছিল। সেই বাজারে কাজ কিংবা বাজার করতে আসা কেউ একজন প্রথম এসব প্রাণীর সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছিলেন। এ গবেষণায় যুক্ত ইউনিভার্সিটি অব গ্লাসকোর ভাইরলোজিস্ট অধ্যাপক ডেভিড রবার্টসন বিবিসিকে বলেছেন, উহানের ল্যাব থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ার যে সন্দেহ অনেকের মধ্যে আছে, তাদের গবেষণায় তা নিরসন হবে বলে তার প্রত্যাশা।

রবার্টসন বলেন, এখন এ ভাইরাস সম্পর্কে যত বেশি তারা জানতে পারছেন, তাদের সেই ধারণা কেটে যাচ্ছে। দেখা যাচ্ছে, মার্কেট নিয়ে তাদের যে ধারণা ছিল, সেটাই সঠিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চীনের উহান শহর থেকেই করোনা’র উৎপত্তি

Update Time : ০১:৩১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২