ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২২০ জন

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • 145

নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন। এর মধ্যে ঢাকায় ১০৪ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১১৬ জন ভর্তি হয়েছেন।

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৬৬ জনে অপরিবর্তিত রয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৯১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪৬৯ জন রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬০ হাজার ২৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ১৯৪ জন।

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৯৭২ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৩৪৯ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ২১ হাজার ৬২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২২০ জন

Update Time : ১০:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২