নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ হাজারীবাগ থানা এলাকায় ভোটের প্রচারণা চালিয়েছেন। সেখানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৪ ও ২২ নম্বর ওয়ার্ডে এই কম্বল বিতরণ করেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। দলের নেতাকর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে জনগণের কাছে ভোট ও দোয়া চান ফেরদৌস।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া এবং ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল মান্নান, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়শা মোকাররমসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা মহানগর দক্ষিণ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েই ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান ফেরদৌস। পরে বিকেলে নিজ নির্বাচনী এলাকা নিউমার্কেটের (বিজিবি-৩ নম্বর গেট) সামনে থেকে প্রচারণা শুরু করেন।
ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে প্রথমবার নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন নায়ক ফেরদৌস।
ব্রেকিং :
তাপসের কম্বল বিতরণে গিয়ে নৌকায় ভোট চাইলেন ফেরদৌস
-
Reporter Name - Update Time : ০৪:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- 130
জনপ্রিয়






















