তারেক রহমানের জন্মদিনে কোনো আয়োজন নয়, নেতাকর্মীদের বিএনপি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • 98

এ বছর তারেক রহমানের জন্মদিন পালনে কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দিনটি উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ দেশব্যাপী দলের সকল ইউনিটের নেতাকর্মীদেরকে দলীয় এই নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য আহ্বান জানানো হয়।

তারেক রহমানরে জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দু’ ছেলের মধ্যে তারেক জ্যেষ্ঠ সন্তান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন তারেক রহমান। সেখান থেকে সবসময় ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

তারেক রহমানের জন্মদিনে কোনো আয়োজন নয়, নেতাকর্মীদের বিএনপি

Update Time : ১০:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫