দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদে ভারত না গিয়েই দেশে ফিরেছি : তথ্য উপদেষ্টা

ঢাকার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষায় রাখার প্রতিবাদ হিসেবে তিনি ভারতে প্রবেশ না করে দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার (১৬ জুন) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান জানান, ঘটনাটি দুঃখজনক হলেও এর প্রভাব বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে পড়বে না। তবে বিষয়টি উভয় দেশের জন্যই সতর্কবার্তা হিসেবে বিবেচিত হতে পারে।

গত রোববার তিনি ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট (আইওআরএ)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে দিল্লি যান। সেখানে পৌঁছানোর পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয় এবং শুরুতে ভারতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি।

বাংলাদেশের পক্ষ থেকে তার সফরের বিষয়টি অন্তত দুই দিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। পরে উচ্চপর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে ঢাকায় ফিরে আসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদে ভারত না গিয়েই দেশে ফিরেছি : তথ্য উপদেষ্টা

Update Time : ০১:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬