দুই দশক পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • 139

দীর্ঘ প্রায় দুই দশক পর নিজ জেলা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে তার প্রার্থিতা ইতোমধ্যেই বৈধ ঘোষণা হয়েছে।

এই নির্বাচনি প্রেক্ষাপটেই ১৯ বছর পর বগুড়া সফর করছেন তিনি, যা ঢাকার বাইরে তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি তিনি বগুড়ায় পৌঁছে রাত যাপন করবেন। পরদিন সকাল ১০টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত গণ দোয়ায় অংশ নেবেন। এরপর তিনি রংপুরের উদ্দেশে রওনা হবেন।

রংপুর যাত্রাপথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে অবস্থিত হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফে জিয়ারতের কর্মসূচিও রয়েছে। বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, তারেক রহমান ১৯ বছর ১৮ দিন পর বগুড়ায় আসছেন এবং এক রাত অবস্থান করে গণ দোয়ায় অংশ নেবেন।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, মহাস্থান মাজার জিয়ারতের সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানাবেন।

তার আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়িটি নতুন করে সাজানো হয়েছে। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সময় তিনি বিভিন্ন সময়ে এই বাড়িতে অবস্থান করতেন। এবারও নির্বাচনি প্রচার ও সাংগঠনিক দিকনির্দেশনার জন্য তিনি এখানেই অবস্থান করতে পারেন।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী। সেখান থেকেই ২০০১ সালে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তারেক রহমান। এবার তিনি বগুড়া সদর-৬ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

দুই দশক পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

Update Time : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬