দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ২৯৫

  • Reporter Name
  • Update Time : ০৭:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • 177

ফার্স্ট নিউজ ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩৪ জনে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৯৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৫ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার ৩৮৫ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ে ৩ জনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৮৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৯ শতাংশ।এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৬৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ, একজন নারী। একজন করে মারা গেছেন ঢাকা চট্টগ্রাম ও রাজশাহীতে।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩, আক্রান্ত ২৯৫

Update Time : ০৭:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১