নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করা হয়েছে।

সোমবার কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মানসূচক পদ প্রদান করেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ। সফরের শুরুতেই দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তিনি।

ভারত ও নেপালের সেনাপ্রধানদের একে অপরের দেশের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ দেওয়ার ঐতিহ্য ১৯৫০ সাল থেকে চলে আসছে। দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের অন্যতম প্রতীক হিসেবে এই প্রথাকে দেখা হয়।

সম্মানসূচক পদ প্রদান অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং দুই দেশের সামরিক ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে জেনারেল শেঠ নেপালের সেনাপ্রধান জেনারেল সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের সামরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সেনাপ্রধানের নেপাল সফর দুই দেশের পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সেনাবাহিনী-ভিত্তিক সম্পর্কের ওপর গড়ে ওঠা বিশেষ প্রতিরক্ষা বন্ধনকে পুনর্ব্যক্ত করে।

এদিকে সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল শেঠ। তিনি নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করেন।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল শেঠের সফরের মাধ্যমে ভারত ও নেপালের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

Update Time : ০১:২২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬