Dhaka ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন।

সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি সিটি করপোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন।

সকালে প্রধানমন্ত্রী ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন এবং সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে বেলা সাড়ে ১১টায় জেলা জজ আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের পর বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঘোষণা করা হয়। পরে প্রধানমন্ত্রীর নিজ পৈতৃক এলাকা বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন এবং পৈতৃক বাড়ি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

দিনব্যাপী সফর শেষে বিকেলে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধনও করার কথা রয়েছে। সন্ধ্যায় পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত বিরতির পর রাতে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

Update Time : ০২:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬