ফল ঘোষণায় বিলম্ব, ক্ষুব্ধ জাহাঙ্গীর

  • Reporter Name
  • Update Time : ০৮:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • 145

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুনের (টেবিল ঘড়ি) ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের অস্থায়ী বুথ বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন তিনি। এসময় গণমাধ্যমকর্মীদের সামনে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

এদিকে এখন পর্যন্ত ভোটে এগিয়ে রয়েছেন জায়েদা খাতুন। বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী- ৪৮০ কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ২৩ হাজার ২৬ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ২৪ হাজার ৩৫১ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।

সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। ফিঙ্গারপ্রিন্ট না মেলা, এক বুথের ভোটাররা অন্য বুথে যাওয়া নিয়ে ভোগান্তির সৃষ্টি হয় বলে অভিযোগ শোনা যায়। প্রায় বেশিরভাগ কেন্দ্রেই ইভিএম ধীরগতিতে কাজ করেছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৩৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী আছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

ফল ঘোষণায় বিলম্ব, ক্ষুব্ধ জাহাঙ্গীর

Update Time : ০৮:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩