বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি : জুবাইদা রহমান

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • 184

বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমান।

তিনি বলেন, ‘আমাদের সবার অনেক সমস্যা, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির এ মতবিনিময় সভার আয়োজন করে। দেশে আসার পর রাজনৈতিক অনুষ্ঠানে এটি তার প্রথম বক্তব্য। এর আগে, তারেক রহমানের সাথে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তিনি বক্তব্য রাখেননি।

ডা: জুবাইদা রহমান বলেন, ‘আমরা বলি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’

ভেদাভেদের আগে সমতা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সবাইকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, অধিকার ও সুবিচার। সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা। শোষণের আগে অধিকার।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র জনগণকে উপহার দিতে চাই, যেখানে নেতার আগে জনতা।

তিনি আরো বলেন, ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ।’ আর সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

উপস্থিত সবার উদ্দেশে জুবাইদা রহমান বলেন, ‘আপনারা মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন। আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। সমস্যাগুলো সুষ্ঠুভাবে সমাধান করে সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেয়ার জন্য আমরা সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরো শুনব, আরো জানব। আমরা একে অপরকে আরো জানার চেষ্টা করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি : জুবাইদা রহমান

Update Time : ০৯:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬