বিএনপি নেতা সোহেল-হেলাল-সপুর কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • 228

জ্যেষ্ঠ প্রতিবেদক:
বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। এরমধ্যে দণ্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাভোগ করতে হবে। অপরদিকে দণ্ডবিধি ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এ অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে।
পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলায় এ দণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায়, তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল ও রফিকুল ইসলাম।
২০১৫ সালের জানুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আসামিরা। এ ঘটনায় নিউমার্কেট থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর দণ্ডবিধি ১৪৩ ও ৩২৩ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালতে সাক্ষ্য দেন পাঁচজন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বিএনপি নেতা সোহেল-হেলাল-সপুর কারাদণ্ড

Update Time : ০২:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩