বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক-সাখাওয়াত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:৩২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 309

নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। এবার বোর্ডে নতুন মুখের প্রাধান্য বেশি—২৫ পরিচালকের মধ্যে ২০ জনই প্রথমবারের মতো এই দায়িত্বে আসছেন।

সভাপতি পদ নিয়ে তেমন কোনো উত্তেজনা ছিল না। তামিম ইকবাল সরে দাঁড়ানোয় এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

তবে সহ-সভাপতি নির্বাচনে এসেছে কিছু চমক। শুরুতে আলোচনায় ছিলেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। শেষ পর্যন্ত ফারুক আহমেদ নির্বাচনে অংশ নিলেও ফাহিম সরে দাঁড়ান। তার জায়গায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশালের সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে নবনির্বাচিত পরিচালকদের নিয়ে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে পরিচালক নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন ফারুক আহমেদ। আর বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হন ভোলার কাউন্সিলর সাখাওয়াত হোসেন।

ঢাকা বিভাগের কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছিলেন বুলবুলও। প্রথমবার বিসিবি নির্বাচনে অংশ নিয়েই দেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার সভাপতি নির্বাচিত হলেন এই সাবেক ক্রিকেটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি বুলবুল, সহসভাপতি ফারুক-সাখাওয়াত

Update Time : ০১:৩২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫