বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধী দলের নেতারা এমন ভাষায় কথা বলতে শুরু করেছেন, যা একসময় আওয়ামী লীগ ব্যবহার করত।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে একটি মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। বর্তমান বিরোধী দলের নেতারাও এখন একই ধরনের ভাষা ব্যবহার করছেন।

তিনি বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না—এমন ধারণা ভুল। গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে, যা জাতির সঙ্গে প্রতারণার শামিল। তবে বিএনপি যেসব বিষয়ে একমত নয়, সেগুলো স্পষ্টভাবে জানিয়েছে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজপথে আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ—এ বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সরকারের সমালোচনা করবে, ভুলত্রুটি তুলে ধরবে এবং প্রয়োজনীয় বিরোধিতা করবে। তবে এসব কার্যক্রম সংসদের ভেতরে হলে গণতান্ত্রিক পরিবেশ আরও সুদৃঢ় হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল

Update Time : ০৪:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬