বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • 168

আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জুয়ান ভিসেনটি পেরেজ মোরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । ১১৪ বছর বয়সী মোরা গত মঙ্গলবার মারা গেছেন বলে জানিয়েছেন মোরার পরিবারের সদস্যরা।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাগরিক মোরার মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অনেকেই; ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও রয়েছেন তাদের মধ্যে। মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় মাদুরো বলেন, ‘১১৪ বছর বয়সী জুয়ান ভিসেনটি পেরেজ মোরা আজ আমাদের ছেড়ে অনন্তলোকে যাত্রা করেছেন।’
ব্রিটিশ সংস্থা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি জুয়ানকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। সে সময় তার বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।
পরিবার ও বন্ধু-স্বজনদের মধ্যে ‘টিও’ নামে পরিচিত জুয়ানের জন্ম ১৯০৯ সালের ২৭ মে ভেনেজুয়েলার তাচিরা প্রদেশের এল কোবরে শহরে। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা থেকে তাচিরার দূরত্ব বেশি নয়। পিতা-মাতার ১০ সন্তানের মধ্যে নবম ছিলেন জুয়ান।
পরে বৈবাহিক জীবনে নিজে ১১ সন্তানের পিতা হন তিনি। মৃত্যুর আগে তিনি ৪১ জন নাতি, ১৮ জন নাতির সন্তান এবং ১২ জন নাতির নাতি দেখে গেছেন জুয়ান।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, কৃষক পরিবারে জন্ম নেওয়া জুয়ান মাত্র ৫ বছর বয়সেই বাবা এবং ভাইদের সঙ্গে নিজেদের আখ ও কফি ক্ষেতে চাষের কাজে যোগ দিয়েছিলেন। পরে এক সময় এল কোবরে শহরের শেরিফ (প্রধান আইন কর্মকর্তা) হয়েছিলেন তিনি, কিন্তু কৃষিকাজ ছাড়েননি। যতদিন কর্মক্ষম ছিলেন, নিয়মিত চাষের কাজ করে গেছেন জুয়ান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

বিএনপি নেতাদের নামে অপতথ্য ছড়ানোর অভিযোগ বহিষ্কৃত এনসিপি নেতার বিরুদ্ধে

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারা গেছেন

Update Time : ০৯:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪