বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 278

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার মন্ত্রিপরিষদ মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি জানান, জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই তাকে দাফন করা হবে। অন্তর্বর্তী সরকার জানাজার বিষয়ে সব ধরনের সহায়তা করবে।

মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩১ ডিসেম্বর সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ৭৯ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর

Update Time : ১২:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫