মন্ত্রণালয়ে বৈঠকের পর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

  • Reporter Name
  • Update Time : ০২:২৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • 187

জেলা প্রতিনিধি, গাজীপুর

শ্রম মন্ত্রণালয়ে বৈঠকের পর গাজীপুরের মালেকের বাড়ি এলাকা থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে তারা মহাসড়ক থেকে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্রম মন্ত্রণায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে এক মাসের বেতন পরিশোধ করা হবে। বাকি বকেয়া নভেম্বরের ২৮ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। এমন সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Din Mohammad

জনপ্রিয়

খুলনায় গুলি, খুন ও হামলার ধারাবাহিকতা, বাড়ছে নিরাপত্তাহীনতা

মন্ত্রণালয়ে বৈঠকের পর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

Update Time : ০২:২৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪