মালদ্বীপে দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
বিস্ফোরণের পর একটি গেস্ট হাউস থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপিটাল-এ নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন–এর শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজন আইসিইউ-তে এবং অপরজন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট-এ চিকিৎসাধীন আছেন; তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডেস্ক নিউজ 
















