মা আর রাজনীতিতে ফিরবেন না: জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গেছেন শেখ হাসিনা। সেখান থেকে তার লন্ডন যাওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না।
জয় বলেছেন, শেখ হাসিনা এতটাই হতাশ যে তার কঠোর পরিশ্রম করার পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে জয় বলেন, গতকাল থেকেই তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন। তিনি দেশ ছেড়েছেন তার নিরাপত্তার জন্য।
ব্রেকিং :
মা আর রাজনীতিতে ফিরবেন না: জয়
-
Reporter Name - Update Time : ১০:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
- 201
জনপ্রিয়




















