মোহাম্মদপুরে বাংলাদেশ ‌কেমিস্ট এন্ড ‌ড্রাগিস্ট ‌সমিতির‌ মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী চার দফা দাবি আদায়ের ‌লক্ষ্যে ‌মোহাম্মদপুরে বাংলাদেশ ‌কেমিস্ট এন্ড ‌ড্রাগিস্ট ‌সমিতির‌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোহাম্মদপুর কলেজ গেটে মোহাম্মদপুর-আদাবর থানা উপ-শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

চার দফা দাবিগুলো হচ্ছে : ‌ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা, বন্ধ করা, ও সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।

মানববন্ধনে মোহাম্মদপুর-আদাবর থানা উপ-শাখার সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব বাবু সভাপতিত্ব করেন। ‌এ সময় মোহাম্মদপুর-আদাবর থানার সকল ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায়ীরা ‌তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, ‌‌‘ওষুধ কোম্পানিগুলো ‌তাদের কাঙ্ক্ষিত কমিশন দিচ্ছে না। বাইরে যেখানে প্রতি দোকানদার ৩০ থেকে ৪০ শতাংশ কমিশন পায় সেখানে বাংলাদেশে মাত্র ১২ শতাংশ কমিশন দেয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো নিতে কোম্পানিগুলো গড়িমসি করে। এছাড়া লাইসেন্সবিহীন দোকানগুলোতেও শুধু নয় বিভিন্ন নাম সর্বস্ব হাসপাতাল ‌ও মুদি দোকানেও এসব ওষুধ বিক্রি করা হয়।

বক্তারা সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করার দাবি জানান। একইসাথে নিম্নমানের ওষুধসহ ফুড সাপ্লিমেন্ট বন্ধ করার দাবি জানান এবং সরকারকে এই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

মোহাম্মদপুরে বাংলাদেশ ‌কেমিস্ট এন্ড ‌ড্রাগিস্ট ‌সমিতির‌ মানববন্ধন

Update Time : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫