যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে নতুন উত্তেজনা, তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। এর আগে এর দাম নেমে এসেছিল ৭০ দশমিক ১৪ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।

জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার অতিক্রম করতে পারে। ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা অতিরিক্ত ঝুঁকির মূল্য হিসাব করছেন।

তার মতে, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

ওমিদ শোকরি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ে থাকতে পারে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দামের ওঠানামা অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত তেলের মূল্য কতদিন উঁচু থাকবে, তা নির্ভর করবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা কতটা ব্যাহত হয় তার ওপর।

সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে নতুন উত্তেজনা, তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

Update Time : ১২:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬