রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 74

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই শেষে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

এদিকে রোববার দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন বলেন, অলি আহমদের মনোনয়নপত্র সঠিক পাওয়া গেছে এবং নির্ধারিত নির্বাচনের জন্য তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনা নেই। ১১ দলীয় ঐক্য জোট নির্বাচনে অংশ নেবে। অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আল-আমিন।

আব্দুল বাতেন আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে না। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে সংসদ সদস্যরা নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারতেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

স্থানীয় নির্বাচনে বাদ পড়ল পোস্টার, বিলবোর্ডে অনুমতি

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

Update Time : ০৪:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬