লিফলেট-দোয়া-লিফলেট, বিএনপির ৬ দিনের নতুন কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • 193

নিজস্ব প্রতিবেদক
ভারত ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। একই সঙ্গে নিহতদের স্মরণে দোয়া ও মাগফিরাত কামনায় কর্মসূচি রাখা হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এরপর ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নিহত হওয়া বাংলাদেশিদের স্মরণে বাদ জুম্মা সারা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা করা হবে।
পরদিন শনিবার (১৭ ফেব্রুয়ারি) সব জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ হবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

লিফলেট-দোয়া-লিফলেট, বিএনপির ৬ দিনের নতুন কর্মসূচি

Update Time : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪