শরীরচর্চায় মমতার সঙ্গী বিদেশি কুকুর

  • Reporter Name
  • Update Time : ০৮:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • 242

পশ্চিমবঙ্গ প্রতিনিধি
অনেকবার দেখা গেছে, কোথাও যাওয়ার পথে হঠাৎ গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সঙ্গে অন্য মন্ত্রীরাও হাঁটছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তাল মেলাতে গিয়ে হাঁপিয়ে উঠছেন তারা। এর নেপথ্যে রয়েছে মমতার নিয়মিত শরীরচর্চার অভ্যাস।
নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন সকালে নিয়ম করে দুই ঘণ্টা ট্রেডমিলে হাঁটেন মমতা ব্যানার্জী। বিভিন্ন অনুষ্ঠানে দলের নেতাকর্মীদেরও হাঁটাহাঁটির পরামর্শ দিয়ে থাকেন তিনি। ২০১৯ সালে দার্জিলিং সফরে রোজ প্রায় ১০ কিলোমিটার জগিং করতে দেখা গিয়েছিল স্বাস্থ্য সচেতন এ নেত্রীকে।
সেই ৬৮ বছর বয়সী মমতা ব্যানার্জীকে এবার দেখা গেলো সম্পূর্ণ অন্য মেজাজে। মুখ্যমন্ত্রী হাঁটছেন, তবে এবার তার সঙ্গী কোনো নেতা, মন্ত্রী বা আমলা নন। সঙ্গে ছিল একটি বিদেশি কুকুরছানা।
ট্রেডমিলে হাঁটার সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রীই। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ভিডিওটি। তাতে দেখা যায়, মুখ্যমন্ত্রী মমতা শাড়ি পরা অবস্থায় ট্রেডমিলে হাঁটছেন আর তার কোলে রয়েছে ছোট বিদেশি কুকুরছানা।
ভিডিওর ক্যাপশনে লেখা, কোনো কোনো দিন আপনার কিছু বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন হয়।
ভিডিওতে মুখ্যমন্ত্রীকে দেখলেই মনে হবে, বেশ খোশমেজাজেই সময় কাটাচ্ছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

শরীরচর্চায় মমতার সঙ্গী বিদেশি কুকুর

Update Time : ০৮:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩