সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত : ২ ছিনতাইকারী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • 19

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত শিক্ষিকার মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোটরসাইকেলচালক রাজীব ও ব্যাগ ধরে টান দেওয়া খোকন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ডিবির একটি সূত্র জানায়, রাজধানী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রথমে খোকন এবং পরে রাজীবকে গ্রেফতার করা হয়। ছিনতাইয়ের সময় রাজীব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং খোকন রনজিলা পারভীনের ভ্যানিটি ব্যাগ ধরে টান দেন।এতে রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই শিক্ষিকা। পরে অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল, রনজিলা পারভীনের ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এর আগে, রনজিলা পারভীন হত্যাকাণ্ডে র‍্যাব-২ একটি সাদা রঙের আর-১৫ মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতারের দাবি করেছিল। তবে সিসিটিভি ফুটেজে ঘটনার সময় ওই রঙের মোটরসাইকেল দেখা না যাওয়ায় র‍্যাবের গ্রেফতার নিয়ে প্রশ্ন ওঠে। গ্রেফতার ব্যক্তিরাও ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেন। এ নিয়ে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান রনজিলা পারভীন।

বগুড়া থেকে এসে রাজধানীর ফার্মগেট এলাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসকের কাছে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

রনজিলা পারভীন রিকশায় করে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেন। এতে তিনি রিকশা থেকে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত : ২ ছিনতাইকারী গ্রেফতার

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত : ২ ছিনতাইকারী গ্রেফতার

Update Time : ০২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬