সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন সম্পর্কে যা জানা গেল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৩:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 20

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম এবং আনিকা ফারদিন ফরায়েজির আকদ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাদের আকদ অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান সম্পন্ন হয়।

জানা গেছে, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তার বাবা আয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী এবং রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসী বাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আকদ শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন সম্পর্কে যা জানা গেল

Update Time : ০৩:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬