সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব-এ ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই সঙ্গে ৯ জিলহজ বা ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস।

রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’-এর এক্স (টুইটার) পোস্টে জানানো হয়, দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় নতুন মাস শুরু হয়েছে এবং নির্ধারিত তারিখ অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনেই-এও ঈদুল আজহার তারিখ আলাদা করে ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ২৭ মে ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও ব্রুনেইয়ে চাঁদ না দেখা যাওয়ায় দেশটিতে ঈদ পালিত হবে ২৮ মে।

সাধারণভাবে সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে ঈদ পালন করা হয়। তবে বাংলাদেশে ঈদুল আজহার তারিখ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার মোজাফফর, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা

Update Time : ১১:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬