প্রতিনিধি জয়পুরহাট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত ও ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন সেভাবে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবেন। এ ঐক্যবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে খুব বেশি প্রয়োজন।
এসময় কেন্দ্রীয় সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, ইফতেকার আলম আসাদ, সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রেকিং :
হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন: মাহিন
-
Reporter Name - Update Time : ০৪:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- 168
জনপ্রিয়

























