অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো ফ্রান্স

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 125

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। এর ফলে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো হলো।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের বৈঠকের আগে ফ্রান্স এ স্বীকৃতি দেয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তিপূর্ণভাবে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নই ফ্রান্সের একমাত্র দাবি।

তিনি আরও জানান, ফ্রান্স যা চায় তা হলো— পাশাপাশি দুটি রাষ্ট্র থাকবে। একটি হবে ইসরায়েল, যা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে; অপরটি হবে ফিলিস্তিন, যা ইসরায়েলকে স্বীকৃতি দেবে।

অপরদিকে একই দিনে ভোর থেকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলায় কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই গাজা শহরের বাসিন্দা।

প্রসঙ্গত, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ মিলনায়তনে শুরু হচ্ছে বৈশ্বিক সম্মেলন। এই সম্মেলনের আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব।

ইতোমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, আন্দোরা এবং সান মারিনোসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

জনপ্রিয়

অবশেষে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো ফ্রান্স

Update Time : ১১:৪১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫