আইফোনের বিজ্ঞাপনে ঘড়িতে সবসময় ৯:৪১ দেখায় কেন?

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • 329

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

এ মাসেই বাজারে এলো বহুল প্রতীক্ষিত আইফোন ১৫। আইফোন ১৫ সিরিজে চারটি ফোন এনেছে অ্যাপল। এগুলো হলো- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করেছে অ্যাপেল। তবে কখনো খেয়াল করেছেন কি, আইফোনের বিজ্ঞাপনে ঘড়িতে সবসময় ৯:৪১ দেখায় কেন?

আইফোন আধুনিক মোবাইল ব্যববহারের অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবরতন এনেছিল। এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলতে হবে না কাউকে। যত দিন এগিয়েছে ততই আধুনিক হয়েছে আইফোন। স্টিভ জোবসের হাত ধরে মোবাইলের বাজারেও এক বৈপ্লবিক বদল এসেছিল। অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ নয়, একেবারে আলাদা অপারেটিং সিস্টেম নিয়ে বিশ্বের বাজার মাতাচ্ছে আইফোন।
তবে শুরু থেকেই যে ব্যাপারটি একেবারেই বদলায়নি তা হচ্ছে, আইফোনের বিজ্ঞাপনের ছবি। অনেকেই হয়তো জানেন না কেন আইফোনের বিজ্ঞাপনে ফোনের ঘড়িতে ৯টা ৪১ মিনিট দেখায়। এর পেছনে কিন্তু একটি কারণ আছে বটে। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস ২০০৭ সালের ৭ জানুয়ারি সানফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে আইফোনের ঘোষণা দেওয়ার ছয় মাস পর বাজারে এসেছিল প্রথম আইফোন। যখন ২০০৭ সালের ২৯ জুন স্টিভ জবস তার কোম্পানির প্রথম আইফোন ও আইপ্যাড জনসম্মুখে উন্মোচন করেছিলেন তখন সময় ছিল সকাল ৯টা ৪১ মিনিট।

তারপর থেকেই বাজারে যতগুলো আইফোনের মডেল এসেছে তার বিজ্ঞাপনে অ্যাপল ফোনের ঘড়িতে ৯টা ৪১ মিনিট দেখায়। সেই সময় থেকেই এ রীতি চলে আসছে। এতদিন যারা খেয়াল করেননি বিষয়টা তারা এখন এটি নিশ্চয়ই খেয়াল করবেন।

সূত্র: বিজনেস ইনসাইডার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Deen Md

আইফোনের বিজ্ঞাপনে ঘড়িতে সবসময় ৯:৪১ দেখায় কেন?

Update Time : ০২:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩